অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তকরণের প্রতিবাদে ভোলায় বিএনএ’র গণসংযোগ কর্মসূচি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৪

remove_red_eye

২১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নার্সিং ও মিডওয়াফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরে অর্ন্তভূক্ত করার  প্রতিবাদে ডাকা অন্দোলণ অব্যাহত রেখেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ভোলা জেল শাখা। সরকারের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি স্থাগিত রেখে বৃহস্পতিবার গণসংযোগ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা ৮ দফা দাবি নেমে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সরকারের দেয়া আশ্বাস দ্রুত কার্যকর না করলে শাটডাউন কর্মসূচি আবারও ঘোষণা করা করার কথা জানানো হয়।
কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ভোলা জেল শাখার সদস্যরা বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং আন্দোলণের কারণে রোগীদের যে ক্ষতি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশাশি নিজেদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
উল্লেখ্য , নার্সিং ও মিডওয়াফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরে অর্ন্তভূক্ত করণের প্রতিবাদে ৮ দফা দাবিতে গত ২৬ নভেম্বর থেকে আন্দোলণ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ ডিসেম্বর শাটডাউন কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু দাবি নেমে নেয়ার বিষয়ে সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাটডাউন স্থগিত রেখে বৃহস্পতিবার গণসংযোগ কর্মসূচি পালিত হয়।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...