বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৩
৩১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে দিনভর তারা এ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বসে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন স্লোগান দেয় তারা।
এসময় আন্দোলনকারীরা জানান, ভোলা-বরিশাল সেতু আমাদের ন্যায্য দাবি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। শুধু ভোলা সদর নয় সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাড়াও ৬ উপজেলার ইউএনও অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এর আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণে কার্যকর অগ্রগতি না থাকায় বোরহানউদ্দিনের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্থানীয় শিক্ষার্থী ও জনতা। তারা প্লান্টের মূল ফটকে তালা ঝুলিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, এবং প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত