বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০
৩৩৮
দেশে লেগেছে ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কবে- এ আলোচনা এখন সর্বত্র। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে। তবে চূড়ান্ত তারিখ জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। কারণ ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসি বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, আগামী রোববার (৭ নভেম্বর) ভোটের তারিখ নির্ধারণ করতে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। কর্মকর্তাদের প্রস্তুতিও নেওয়া শেষ। এখন কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে কর্মকর্তারা সবাই কাজে নেমে পড়বেন।
তফসিল ঘোষণা ও ভোটের তারিখের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, আমরা প্রাথমিকভাবে ভোটের কয়েকটি তারিখ আলোচনা করেছি। আগামী রোববার (৭ ডিসেম্বর) এ নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। রোববারের সিদ্ধান্তের পর থেকে বৃহস্পতিবারের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করে দেব।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।
অন্যদিকে ভোটগ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন এক দিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দুদিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে ৭টা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে ৪টা করার কথা ভাবা হচ্ছে।
সংসদ নির্বাচনকে সামনে রেখেই শুরু থেকে সব প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকার থেকে গণভোটের ঘোষণা আসায় অতিরিক্ত ব্যালট পেপার, অতিরিক্ত গোপন কক্ষ (ভোট দানের কক্ষ), বাজেট বৃদ্ধিসহ বেশ কিছু অতিরিক্ত প্রস্তুতি নিতে হয়েছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটিকে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংশোধন, রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, অধিকাংশ ছাপার কাজ শেষ করছে। অংশীজনদের সঙ্গে সংলাপও শেষ। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সব বিভাগের প্রধানদের সঙ্গে দুই দফা বৈঠক শেষ করেছে। এখন বাজেট নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ
ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ
তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩
ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি
বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী
বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী
এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত