অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার কুকরিতে স্লুইসগেট না থাকায় পানিবন্দি চরাঞ্চলের হাজারো পরিবার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২০ রাত ১০:৪৫

remove_red_eye

৮১৯

এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি ইউনিয়নে বেড়িবাঁধের দশটি পয়েন্টে  ¯øুইসগেট  না থাকায় টানা বর্ষন আর মেঘনা, তেঁতুলিয়ার জোয়ারে পানিবন্দি হাজারো  পরিবার। কর্মহীন হয়ে পড়েছে দারিদ্র্য মানুষ।
এছাড়াও ঢালচর,পাতিলাসহ অন্যান্য চরাঞ্চলগুলোয় গবাদি পশু, মাছের ঘের, সবজির খামারসহ খাল বিল জলাশয় গুলোও ডুবে গেছে ভারি বর্ষন ও জোয়ারের পানিতে। এদিকে চরফ্যাশন উপজেলার উপকূলবর্তী নম্নাঞ্চলগুলোতে ভেসে গেছে হাজার হাজার হেক্টর ফসলী জমী।
জানা গেছে ,ঢালচর ইউনিয়নে বেড়িবাঁধ না থাকায় পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো জেলে ও ব্যবসায়ীরা। এছাড়াও কুকরি মুকরি ইউনিয়নে মেঘনা ও তেঁতুলিয়া নদীর সাথে বেড়িবাঁধের সাথে সংযুক্ত খালে ১০টি ¯øুইসগেট নির্মাণের কথা  থাকলেও এখন পর্যন্ত তা নির্মাণ হয়নি। বেড়িবাঁধের ওই ১০টি পয়েন্ট দিয়ে এখন খুব সহজেই বৃষ্টির পানি ও উজানের পানি ঢুকে প্লাবিত হয়েছে পুরো কুকরি মুকরি ইউনিয়ন৷ আর টানা বর্ষণ ও জোয়ার-ভাটার পানিতে নষ্ট হয়েছে নবনির্মিত অধিকাংশ সড়ক, ফসলি জমি এবং মাছের ঘেরসহ কৃষকের সবজি খামার৷
অতি বৃষ্টি ও বন্যার ফলে চরাঞ্চলগুলোয় মানুষের যাতায়াত ব্যবস্থা এখন দুর্ভোগে পরিনত হয়েছে। কুকরি-মুকরিসহ অন্যান্য চরাঞ্চলগুলোতে টেকসই বেড়িবাঁধের পাশাপাশি দ্রæত  ¯øুইসগেট নির্মাণ করতে স্থানীয়রা দাবি জানান৷ কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মুঠোফোনে জানান, বেড়িবাঁধের উপর  ¯øুইসগেট  নির্মাণের  প্রস্তাব দেয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি৷ জোয়ারের পানির বন্দিদশা থেকে কুকরি মুকরি ইউনিয়নের মানুষকে বাঁচাতে বেড়িবাঁধের উপর  ¯øুইসগেট নির্মাণ করা অত্যন্ত জরুরি।
কুকরি মুকরির স্থানীয় বাসিন্দারা বলেন, বেড়িবাঁধের উপর বাবুগঞ্জ, হাজীপুর,  নবীনগর, ভেবাজিয়া খালের পাড়,আমিন পুরসহ ১০ স্থানে  ¯øুইসগেট নির্মাণ করলে আমরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাব।  কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে৷ এছাড়াও অসংখ্য শিশু এবং নারী পুরুষ পানিবাহিত রোগে ভুগছেন৷ 

দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সুন্দরবন খ্যাত পর্যটন এলাকা কুকরি মুকরির বেড়িবাঁধের উপর  ¯øুইসগেট নির্মাণ করতে, কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন চরফ্যাশনের সচেতন নাগরিকরা।
এবিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী  প্রকৌশলী মোঃ হাসান মাহমুদ জানান, কুকরি-মুকরিতে ¯øুইসগেট নির্মান  প্রকল্পের অনুমোদন হয়েছে এবং দরপত্র আহবান প্রক্রিয়াদিন রয়েছে। আমরা আশা করি খুব দ্রæত ওই অঞ্চলের বেড়িবাঁধে  ¯øুইসগেট নির্মাণ কাজ শুরু হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...