অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৬

remove_red_eye

২২৪

এইচ আর সুমন : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ভোলায় জিয়া সুপার মার্কেটে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা জিয়া সুপার মার্কেটের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন , জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজু ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন, জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, ব্যবসায়ী মো. হেমায়েত উদ্দিন, মোঃ হাবিব খান, মো্ বুলবুল, মোঃ রাজিব  মোঃ খোকন প্রমুখ। 
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও দেশের মঙ্গল  কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া সুপার মার্কেটে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রব।


মোঃ ইয়ামিন