অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় তিনটি বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

২২৬

মনপুরা প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুরোধ করে বলেন "প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মসূচী স্থগিত করবে। বছরের শেষে বার্ষিক পরীক্ষাসহ শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলবেন না। সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে এবং তাদের অন্যান্য দাবী দাওয়া মেনে নেয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে বলে জানান তিনি।
রোববার দুপুর ৩ টায় ভোলার মনপুরা উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
এছাড়াও তিনি জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রোধ করা হবে। দূর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে। 
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অবকাঠামো ও অফিসরুম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকুল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডাঃ রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলনির্বাহী করবমকর্তা মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনপুরায়

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...