অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার রাজাপুরে জিয়া পরিষদের উদ্যােগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ রাত ০৮:৩৬

remove_red_eye

৭৩৫

মোঃ আমির হোসাইন : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে, জিয়া পরিষদ ইউনিয়ন কমিটির উদ্যােগে  বি,এন,পি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, গত শনিবার রাজাপুর ল্যাবরেটরি স্কুলের মাঠে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। 
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য  শাহাজান বেপারীর,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ ভোলা জেলার সদস্য সচিব আকবর হোসেন। 
বিশেষ অতিথিদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া  পরিষদের ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সোহাগ স্যার,  মিলন হাওলাদার, মো:  কামরুল হাসান, ইয়ামিন হাওলাদার, জেলা জিয়া পরিষদের সদস্য প্রিন্স মাতাব্বর, মো:  আমিরুল ইসলাম, ভোলা জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও রাজাপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক  মো:  তাজুল ইসলাম, ইলিশা ইউনিয়নের  স্বেচ্ছাসেবক দলের  নেতা মোশারেফ হাওলাদার, রাজাপুর ইউনিয়নের জিয়া পরিষদের নেতা কালাম মোল্লা, রাজাপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক  লাহাউদ্দিন সরকার, রাজাপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি  মো: ইউসুফ সদ্দার,  ইলিশা ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাচ্ছু ভুলাই, জিয়া পরিষদের পূর্ব ইলিশার আহ্বায়ক মো:  ভুট্রু ডাক্তার, সদস্য সচিব মোঃ ফারুক মাষ্টার, রাজাপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদীন পন্ডিত, সাধারণ সম্পাদক দলু জমাদার,৮ নং ওয়ার্ডের সভাপতি শহীদ সরকার, রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো: রুবেল চৌকিদার  সাধারণ সম্পাদক আশিকুর রহমান সবুজ,  খায়ের ডাক্তার, রুহুল আমিন মাতাব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম, মোঃ শাহাবুদ্দিন, প্রমুখ৷


মোঃ ইয়ামিন