বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১২
২২২
বাংলার কণ্ঠ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছেন। এমন পরিস্থিতিতে দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোন সন্তানের মত আমারও রয়েছে।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। দল-মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছেন।
প্রধান উপদেষ্টাও তাঁর রোগমুক্তির জন্য দোয়া করেছেন এবং চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
তারেক রহমান আরও বলেন, ‘দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতোই তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসা দিচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে সকলের প্রতি ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’
দেশে ফেরার বিষয়ে তিনি জানান, সংকটের সময়ে মায়ের কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে। তবে এ বিষয়ে নিজের একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি স্পর্শকাতর এবং বিস্তারিত ব্যাখ্যারও সীমাবদ্ধতা রয়েছে। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিতভাবে অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত