বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ১০:৩২
৮২১
আকতারুল ইসলাম আকাশ : বৈরী আবহাওয়ার কারণে আবারও ভোলার মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। বুধবার সকাল থেকে দিন ভর থেমে থেমে হালকা ও ভারি বৃষ্টি পাত হয়েছে। বিকালে মেঘনার পানি বিপদসীমার ৪.৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যা ছিলো গত ৫ আগষ্ট যে পানি বৃদ্ধি পেয়েছিলো তার চেয়েও বেশী সর্বোচ্চ রেকর্ড। যার ফলে সদর উপজেলার ইলিশা, রাজাপুর, ধনিয়া, কাচিয়া, ভেদুরিয়া,শিবপুর মাছঘাটসহ দৌলতখানের মদপুর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় বাঁধের উপর দিয়ে ও আবার বাঁধের বাইরে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পানি লোকালয়ে ডুকে পড়েছে। দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা অতি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এসময় ঢাকাগামী অনেক যাত্রী লঞ্চে উঠতে না পেরে ফিরে গেছে।
জেলার মনপুরার কলাতলি চর, ঢালচর, চর নিজাম, কাজীর চরসহ নি¤œাঞ্চলগুলো ৪ থেকে ৭ ফুট পানিতে তলিয়ে গেছে। ভোলার রাজাপুর, দক্ষিণ চরপাতা, নাছির মাঝি এবং তুলাতুলী এলাকায় পানি ডুকে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোলা শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে মেঘনার জোয়ারের পানি আঘাত হানায় পানি উন্নয়ন বোর্ডেও বেড়ি বাঁধ ঝুঁকিপূর্ন অবস্থায় হুমকির মধ্যে পড়েছে। যার কারনে মেঘনারতীরবর্তী ইলিশা ধনিয়া,কাচিয়া ও রাজাপুর এলাকায় বাঁধ সংলগ্ন বসবাসকৃত পরিবার গুলো আতংকের মধ্যে রয়েছে। তাই স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা দ্রুত ক্ষতিগ্রস্ত এবং ঝূঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কারের দাবী জানিয়েছেন। এদিকে পাউবোর ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ এলাকা পরিদর্শন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, এক দিকে উজান থেকে নেমে আসা বন্যার পানির চাপ। অপরদিকে পূর্ণিমা সেই সাথে যুক্ত হয়েছে সাগরে সৃষ্টি নিম্মচাপ, ফলে মেঘনা নদীতে বুধবার বিকালে জোয়ারের পানি বিপদ সীমার প্রায় ৪.৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বেশ কয়েকটি স্পটে বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে পড়ে। তবে পানি উন্নয়ন বোর্ড জরুরি ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান পাউবোর এই কর্মকর্তা।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত