লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯
৩২৩
আকবর জুয়েল, লালমোহন : লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১৩ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় এই অবরোধ অনুষ্ঠিত হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, গত ১১ নভেম্বর ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটে ৫ দিনের খাদ্যসামগ্রী নিয়ে বাত্তির খাল এলাকা থেকে তারা সাগরে রওনা দেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ ঘরে না ফেরায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়।
নিখোঁজ জেলে সাব্বিরের স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “১৫ দিন ধরে আমার স্বামী মোঃ সাব্বিরসহ অন্য কোনো জেলের খোঁজ পাচ্ছি না। প্রশাসন থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। বাধ্য হয়েই আমরা সড়ক অবরোধ করেছি। স্বামী ছাড়া আমার আর কেউ নেই, আমি তাকে ফিরে পেতে চাই।”
সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ কোস্টগার্ড সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিখোঁজ জেলেদের উদ্ধারে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি তুলে নেন এবং পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সচেতন মহল দ্রুত নিখোঁজ জেলেদের সন্ধান পেতে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা কামনা করেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত