মো: মোতাছিম বিল্লাহ
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৬
২৫৬
মো: মোতাছিম বিল্লাহ : ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলে সাংবাদিকতার জগতে তিনি “হাবিব রিপোর্টার” নামে পরিচিত ছিলেন। টানা ষাট বছরের সাংবাদিকতা জীবনের সমাপ্তি টেনে চলে গেলেন না ফেরার দেশে। রেখে গেছেন হাজারো ভক্ত অনুরক্ত। হাবিব রিপোর্টার সংবাদ, সংবাদপত্র ও সাংবাদিক এই তিন জগতের ছিলেন বিশাল এক বাতিঘর। তার পাদপ্রদীপের তলে অসংখ্য সংবাদকর্মী আলোকিত হয়েছেন। তার অনুগামীরা এখন আলোকিত করে চলেছেন দক্ষিণ বাংলার মিডিয়া জগত। তার এই চলে যাওয়া আমাদেরকে করেছে অভিভাবকহীন। আমরা তার চলে যাওয়ায় শোকাবিভূত।
গেল শতাব্দীর যাটের দশকের শেষ দিকে দৈনিক পূর্বদেশ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে হাবিবুর রহমানের সংবাদপত্র জগতে অনুপ্রবেশ ঘটেছিল। পূর্বদেশ পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে সত্তরের ভয়াল ১২ নভেম্বরের জলোচ্ছ্বাসের সংবাদ পেয়েছিল বিশ্ববাসী। জানতে পেরেছিল ভয়াল গোর্কির ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র। পূর্বদেশ পত্রিকা ছেপেছিল “ কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে লাশ”। যা আজো বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সংগ্রহ সম্ভারে সংরক্ষিত আছে।
সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে প্রায়সই এম. হাবিবুর রহমান বলতেন, ১২ নভেম্বর রাতভর ঝড়জলোচ্ছ্বাসের পরদিন সকালে তিনি গিয়েছেন ভোলার সদর উপজেলার শিবপুর এলাকায়। যেতে যেতে দেখেন পথের দুই পাশে লাশ আর লাশ। পুকুরে, খালে বিলে ভাসছে লাশ। নারী শিশুর সংখ্যাই বেশি। গাছে গাছে ঝুলছে লাশ। তিনি দেখেন গাছে ঝুলছে একটি লাশ । আর নিচ থেকে একটি কুকুর লাফিয়ে লাশটি খাওয়ার চেষ্টা করছে।
হাবিবুর রহমান স্মৃতিচারণ করে বলেছিলেন, বিরানভূমিতে পরিণত হয়েছিল উপকূলীয় দ্বীপ ভোলা। দিনভর তিনি সেসব ছবি তুলে সংবাদ লিখে তার এক আত্মীয়র মারফত জেলেদের মাছের নৌকায় ঢাকায় পাঠিয়েছিলেন। চারদিন পর ছবিসহ সেই সংবাদ দৈনিক পূর্বদেশ পত্রিকায় ছাপা হলে দেশব্যাপী সাড়া পড়ে। সারা বিশ্ব জানতে পারে উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে কী হয়েছিল সেদিন।
প্রবীন এই সাংবাদিকের হাত ধরে ভোলার এমনকি দেশের অনেক প্রথিতজশা সাংবাদিকের জন্ম হয়েছে। তার সংস্পর্শে এসে অনেক তরুন যুবক জীবনের পথ খুঁজে পেয়েছেন। সাংবাদিকতা জগতে এই বটবৃক্ষের চলে যাওয়ার শূন্যতা জেলার সকল মতের পথের বিশ্বাসের সাংবাদিকদের কাঁদিয়েছে। সাংবাদিকতা জগতকের এই অগ্রজ পথিকৃতের রেখে যাওয়া আদর্শ দীর্ঘদিন ভোলার সাংবাদিকদের মাঝে বিরাজ করবে বলে আমাদের বিশ্বাস।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত