অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ভোলাপৌর ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ রাত ১১:১৯

remove_red_eye

২২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ভোলা সদর পৌর ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকালে ভোলা পৌরসভা দক্ষিণ চরনাবাদের ৫ নং ওয়ার্ডের মাদরাসায়ে উমর ইবনুল খাত্তাব (রাঃ) মাখরাজু তাহফিজুল কুরআন নূরানী ও নাজরা হিফজ বিভাগের শিক্ষার্থীদের হাতে নূরানী কায়দা, কলমসহ বিভিন্ন ইসলামী শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, ভোলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুন্না ও মোঃ আরমান, নির্বাহী সদস্য আলভি রিমেল, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক অতিক ইসলাম ,৬ নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ শহীদ। এছাড়া ছাত্রনেতা নাইম ইসলাম, আবির সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা বলেন ,শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে ছাত্রদল ভবিষ্যতেও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে দেশ পরিচালিত হবে এবং তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

ছাত্রদল ভোলা সদর

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...