বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৭
২৬২
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্পে ৩ জন নিহত ও ৮৫ জন আহত হওয়ার প্রাথমিক ও অনানুষ্ঠানিক তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব হাসপাতালের জরুরি মেডিকেল টিম মাঠে নেমেছে এবং ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. এ এইচ এম মইনুল আহসান টেলিফোনে প্রাপ্ত সর্বশেষ তথ্য জানিয়ে বলেন, সংশ্লিষ্ট সব হাসপাতালকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিভিন্ন হাসপাতালে হতাহত ও চিকিৎসা পরিস্থিতি
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভূমিকম্পে আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত অন্তত ১০ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১০ জন। শহীদ গাজীপুরে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আহত ১০ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছে।
পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সব হাসপাতালকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মাধবদীতে।
ভূমিকম্পের পরে রাজধানীতে বিভিন্ন ভবন হেলে পড়া এবং ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত