অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের জন্য কল্যানকর হবে: ভোলায় মুফতি ফয়জুল করিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ দুপুর ০২:২১

remove_red_eye

২০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন আগেও ছিলো, আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে এটাকে বতিল করেছে। আজকে সেই বাতিলকৃত রায় পুনর্বহাল হয়েছে। এটা অবশ্যই জনগণের জন্য কল্যানকর হবে ও ভবিষ্যত ভালো হবে। আমরা আশা করি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেগুলো থেকে ভালো হবে। বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনগুলো প্রহনযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কাজেই আমি মনে করি এ আইন পুনর্বহালের মাধ্যমে জনগণ আস্বস্ত হয়েছে ও খুশি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন আয়োজিত গণ সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। 
আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো এক সঙ্গে নির্বাচন করার কথা জানিয়ে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্স দেওয়ার চেষ্টা করবো। আমরা জোট করবো না, তবে যেখানে ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে অন্য দলের বাক্স থাকবে না বলে আমরা এখনো আশাবাদী। আশা করি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে। 
শেখ হাসিনার বিচার নিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, আদালতের বিচারক আইনের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন। পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রন করা সরকারের দায়িত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আশা করি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী জনগনের নিরাপত্তা প্রদান করবে এবং সক্ষম হবে। 
গণ সমাবেশে ফয়জুল করিম বলেন, নৌকাকে বার বার দেখেছেন, ধানের শীষকে বার বার দেখেছেন, লাঙ্গলকে দেখেছেন, কিন্তু ইসলামকে দেখেন নাই। ওদের সকল কিছুর মধ্যে ধোকা। ওদেরকে বার বার পরীক্ষা করেছেন, আমি অনুরোধ করবো শুধু একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, যদি ইসলাম ফেল করে তাহলে দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবো না। আর ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, পাশ করার জন্য আসছে।
ইসলামী আন্দোলন চরসামাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা. ইলিয়াছ মহরীর সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুহা. ওবায়েদুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

আরও...