অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৮

remove_red_eye

২৭৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর সাইবার অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা সুরক্ষায় মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে (পুরাতন রমনা থানার পশ্চিম পার্শ্বে ডিবি কম্পাউন্ড সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেন্টারের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পরে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি-এ ধরনের সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

তিনি জানান, নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতোমধ্যে নিজেদের সক্ষমতা বাড়ানোর
নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪/৭ সাপোর্ট টিম থাকবে। 

ডিবির এ সাইবার সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন বলেও দাবী করেন মো. সাজ্জাত আলী। 

তিনি আরও জানান, অনলাইন হয়রানির শিকার নারী ও কিশোর-কিশোরীরা নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাওয়া যাবে।

ডিএমপি কমিশনার বলেন, ডিজিটাল নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এটি নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই সবাইকে সচেতনতার সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় নিরাপদ শহর ও নিরাপদ সাইবার স্পেস তথা নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ সাজ্জাত আলী বলেন, পুলিশের মনোবলে চিড় ধরে এরকম কোন মন্তব্য বা কর্মকাণ্ড থেকে জনসাধারণকে বিরত থাকতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত রয়েছে তা তারা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে।

জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না বলেও সতর্ক করেন তিনি।

সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ Cyber Support Centre-DB, DMP ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারবে। এছাড়া [email protected] ইমেইলের মাধ্যমেও অভিযোগ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এবং প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনার, উপকমিশনারসহ গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...