অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৬৫ বছর বয়সী বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩১৩

মলয় দে : ভোলায় আনুমানিক ৫০ কেজি ওজনের বিরল অলিভ সিডলি প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। সোমবার গভীর রাতে ভোলা সদর উপজেলার  পরানগঞ্জ এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।  
উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. মনিরুজ্জামান মঙ্গলবার দুপুরে জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। ধারণা করা হচ্ছে,কচ্ছপটির বয়স ৬০-৬৫ বছর। সমুদ্রে জেলেদের জালে আটকে গিয়ে ধরা পড়ে। বর্তমানে কচ্ছপ টি উপকূলীয় বন বিভাগের অফিসে পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসা শেষে উপযুক্ত হলে আগামী কাল বুধবার চরফ্যাশনের চরকুকরি-মুকরি সাগর মোহনার কাছাকাছি  কচ্ছপটিকে অবমুক্ত করা হবে।


ভোলা সদর মোঃ ইয়ামিন