অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে এক প্রতারক গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৮৫

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় মো. ফরিদ (৩৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতারকৃত ফরিদ নিজেকে কবিরাজ পরিচয় দিতেন। তার টার্গেট ছিল নারীরা। যেসব বাড়িতে পুরুষরা থাকতেন না, সেসব বাড়িতে গিয়ে নারীদের বলতেন স্বামী তাকে ভালোবাসেন না। তার স্বামীর ওপর জিন ভর করেছে। ওই জিন দূর করলে স্বামী তাকে ভালোবাসবেন। যার জন্য ঘরের সকল স্বর্ণালঙ্কার একটি গ্লাসে রাখতে বলতেন নারীদের। এরপর তার টার্গেটে থাকা নারীকে বিভিন্ন খাল এবং পুকুর থেকে পানি আনতে পাঠাতেন। এই সুযোগে দামি সব স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিতেন ফরিদ।
ওসি বলেন, কয়েকদিন আগে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার এক ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে বেরিয়ে আসে ফরিদের অভিনব এই প্রতারণার ঘটনা। এরপর মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. এরশাদ উকিল সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে প্রতারক ফরিদকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে প্রতারণা করে নেওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
ওসি মো. সিরাজুল ইসলাম আরো বলেন, ভোলাসহ অন্য জেলায় গিয়েও এ ধরনের প্রতারণা করতেন ফরিদ। তার বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগে নোয়াখালী ও ভোলাসহ বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। লালমোহন থানায়ও তার বিরুদ্ধে নতুন করে আরেকটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার বিষয়ে আরো জানতে ফরিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...