অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় কমিউনিটি ভিত্তিক শিক্ষা নিয়ে কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

২২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ধনিয়া ইউনিয়নে কমিউনিটিভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করা এবং শিশু, নারী ও যুবদের জন্য প্রয়োজনীয় সুবিধা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ধনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)–এর আয়োজনে গন স্বাক্ষরতা অভিযান এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ, শিক্ষা–সংক্রান্ত প্রতিবন্ধকতা শনাক্তকরণ এবং এসব বিষয়ে এডভোকেসি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরশেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান। অনুষ্ঠানের সভাপতি জিজেইউএস–এর উপপরিচালক এডভোকেট গোপাল চন্দ্র শীল। বক্তব্য রাখেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি হেলাল উদ্দিন বিপ্লব সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস এর প্রিন্সিপ্যাল অফিসার মো. আলমগির হোসেন।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, কিশোর কিশোরী ও যুব প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। আলোচনায় উঠে আসে সমস্যার পাশাপাশি কমিউনিটির নিজস্ব উদ্যোগে শিক্ষাসংক্রান্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার সম্ভাবনাও। কর্মশালায় চিহ্নিত সমস্যাগুলো নিয়ে পরবর্তী ধাপে তথ্যভিত্তিক এডভোকেসি, নীতিগত সুপারিশ ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...