লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ০৯:৫৯
৩১৩
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের লাঙলখালী এলাকার বীরবিক্রম স্টেডিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা ফুটবল একাদশ বনাম ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
টান টান উত্তেজনার মধ্যদিয়ে নির্ধারিত ৯০ মিনিট খেলা চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে ৪-৫ গোলে জয়ী হয় ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ। টুর্নামেন্টের সহযোগিতা করেছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর একটি মুক্ত পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার আয়োজন থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে। ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত