অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আলমগীরের পথসভা: উন্নয়নের অঙ্গীকারে কর্মী সমর্থকদের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫৩

remove_red_eye

৩০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (ভোলা–১) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর রবিবার (১৬ নভেম্বর) বিকেলে শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন। এ সময় তিনি নির্বাচিত হলে শিবপুরের মানুষের দীর্ঘদিনের দাবি—নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণসংযোগে অংশ নেন।

শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ মোঃ নুর হোসেন হাওলাদার-এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, বিগত নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থী মরহুম মোশাররফ হোসেন শাহাজাহানকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। আপনাদের সেই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমি নির্বাচিত হলে শিবপুরে নদীভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণসহ সব ধরনের অভাব–অভিযোগ ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব। আমাকে একবার সেবা করার সুযোগ দিন।

তিনি দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-উর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, এনামুল হক, বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রবিন চৌধুরী।

এছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলা দল, জিয়া পরিষদ, জিয়া মঞ্চসহ বিভিন্ন ইউনিট এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...