বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০১
৩২৩
বাংলার কণ্ঠ ডেস্ক : নির্বাচনের আগে গণভোটের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ভোলা-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি ভোলা নতুন বাজার চত্বর থেকে শুরু হয়ে বাংলা স্কুল মোড়, সদর রোড, বরিশাল দালান হয়ে শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির আকাঙ্খাকে স্পর্শ করেনি। জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে-এ দাবিতে প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, সেক্রেটারী মাওলানা আতাউর রহমান প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত