অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ারুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০১

remove_red_eye

৩২৫

অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। আজ (সোমবার) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এককভাবে কেউ ভালো নির্বাচন করতে পারে না—সম্মিলিত প্রয়াসে সফল করতে হবে।

কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতের দায়িত্ব আপনাদের হাতে। দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ, ভয় বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া যাবে না। নির্বাচন ব্যবস্থাপনা হচ্ছে জাতির প্রতি দায়বদ্ধতা। এটি সম্মানের বিষয় তাই সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...