বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৮
১৭২
নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটছে। নির্বাচন সামনে রেখে সরকার এগুলো কীভাবে দেখছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।’
তিনি বলেন, এখন এই নির্বাচন ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয়ে হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি। কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না।
‘যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখন আমাদেরকে সরকার হিসেবে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবো।
উপদেষ্টা বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রিয়েক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক