মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮
৪১৮
মনপুরা প্রতিনিধি : ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি দলের কাছে শুধু কর্মীরা নিরাপদ নয়, দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোন চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।
শনিবার দুপুর ১২ টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই কথা বলেন।
এর আগে বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরা বিদ্যুৎ সমস্যা সমাধান, চিকিৎসা সেবা উন্নত, নৌ-যাতায়াত সমস্যা সমাধানের দাবীর প্রেক্ষিতে তা সমাধানের আশ্বাস সহ চরফ্যাসন-মনপুরায় এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এছাড়াও নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সহিত ধানের শীষ প্রতিকে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন।
এই সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসাবে সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান।
পরে তিনি, "ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে", " তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক বলে নিজেই স্লোগান দেন।
গণসংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী সহ অন্যান্যরা।

এই সময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।

লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত