অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় জোয়ারে পানিতে ৭ গ্রাম প্লাবিত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২০ রাত ১০:১২

remove_red_eye

৯০২

 মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলার মনপুরায় লঘুচাপের প্রভাবে অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ৭ গ্রাম প্লাবিত হয়ে ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওই সমস্ত এলাকার দিনে-রাতে দু’বেলা পানিবন্দি থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অনেকের চুলায় হাড়ি উঠেনি। রান্না করতে না পারায় অনেকে অর্ধাহারে-অনাহারে গত দুই দিন ধরে দিনযাপন করছে। এছাড়াও বেড়ীবাঁধহীন চরনিজাম, কলাতলীর চর ও শামসুদ্দিনের নিম্নাঞ্চল ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার মানুষের দূর্ভোগের একই চিত্র। এদিকে,  রবিবার মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানিবন্দি এলাকার কাজল, রহিমা, বাদশা, শামসু, ইলিয়াস, রহিম, জামাল, রিংকু সহ অনেকে জানান, দিনের বেলায় জোয়ারের পানিতে বাড়ির উঠান সহ রান্না ঘরে পানি উঠে। এতে দিনের বেলায় রান্না করা যায় না। মুড়ি, বিস্কুট খেয়ে জীবন-যাপন করতে হয়। রাতে বেলার জোয়ারে ঘরের ভিতর পানি ডুকে যায়। তখন ভয়ে নির্ঘুম রাত কাটাতে হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার মূল ভূ-খন্ডের বেড়ীর বাহিরে থাকা আলমনগর, মাষ্টারহাট, সোনারচর, দাসেরহাট, চরযতিন, পূর্ব আন্দির পাড় গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। এছাড়াও বিচ্ছিন্ন চরনিজাম ও কলাতলীর চর সহ শামসুদ্দিন চর গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এই সমস্ত গ্রামের অন্তত ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দূর্ভোগে পড়েছে।

পানিবন্দি এলাকার হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও মনপুরা ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান টিটু ভূইয়া জানান, রবিবার জোয়ারের পানি বেশি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজারের বেশি মানুষ।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, বেড়ীর বাহিরে থাকা গ্রামগুলোতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আজও মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...