অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে এ রব চ্যাম্পিয়ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৫ রাত ০৯:০৪

remove_red_eye

৪৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্কুল পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায়। জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাহারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু এবং জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন। সঞ্চালনা করেন মনিরুল ইসলাম।

প্রতিযোগিতায় অংশ নেয় চারটি প্রতিষ্ঠান ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়, টাউন স্কুল ও বাংলা স্কুল। চূড়ান্ত পর্বে ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং রতনপুর মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অংশগ্রহণকারী সকল দলকেই পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশেরও অন্যতম মাধ্যম।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...