লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩
৪৪৭
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের দেবিরচর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রদানের জন্য বলেন তিনি।
বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিতরণ করি। সাথে সাথে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এর সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সকলকে বলি। লালমোহন উপজেলার বদরপুর (উত্তর) ইউনিয়নে মেজর হাফিজ উদ্দিনের জন্য আমরা ইতোমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছি। এলাকার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি ও সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী সংসদ নির্বাচনে বদরপুর থেকে বিশাল ব্যবধানে ধানের শীষ জয়লাভ করবে।
লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণায় এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদল সভাপতি আলি আকবর মেলকার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ,বদরপুর ১নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি বাশার উল্যাহ, শ্রমিকদল সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সফিউল্ল্যা জমীর উদ্দি, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার সহ বিএনপির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত