বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬
৪১৪
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে দুই গাঁজাসেবীকে কারা ও অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রনজিৎ চন্দ্র দাস এ সাজা দেন। পৌর এলাকার ৪ নম্বর ও উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে অপরাধ প্রতিরোধে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ওই দণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. মনির (৩৮) ও মো. সাইফুল বিশ্বাস (৪০)। মো. মনির কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের মো. বাদশাহ মিয়ার ছেলে। তাকে গাঁজা সেবনের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মো. সাইফুল বিশ্বাস কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ওয়াজিউল্লাহ বিশ্বাসের ছেলে। তাকে গাঁজা সেবনের অপরাধে সাত দিনর বিনাশ্রম কারাণ্ড ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান এর নির্দেশনায় অপরাধ প্রতিরোধে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত