লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪
৫৬২
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় খালের পানিতে ডুবে মোসা. আয়েশা মনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়েশা মনি ওই এলাকার মো. জুয়েল হাওলাদারের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসার পাশে খেলছিল আয়েশা মনি। মা ছালমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি স্কুলে ছিলেন। এ সময় বাবা জুয়েল হাওলাদার বাসাই ছিলেন। তিনি দেখেন মেয়ে বাসার পাশে খেলছে। এর কিছু সময় পর আয়েশার কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে ওই শিশুর বাবা জুয়েল খালে নামলে তার পায়ের সঙ্গে আয়েশা মনির শরীরের স্পর্শ লাগলে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশু আয়েশা মনিকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত