লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২০ রাত ১০:০২
৭০৫
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে চলা। আর এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি এখাতে শিক্ষিত তরুণদের অগ্রহী করে তোলা ও তাদের সম্পৃক্ততা বাড়াতে দৃষ্টি দিয়েছে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে আগামী প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ফ্রি আইসিটি প্রোগ্রাম কর্মসূচি শুরু করা হয়েছে। রোববার সকাল ১০টায় লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রোগ্রাম পেইজ-২ এর উদ্বোধনকালে এমপি শাওন এ কথা বলেন।
তিনি বলেন, দক্ষ জনসম্পদ গড়তে আইসিটি ক্যারিয়ারের বিকল্প নেই। উপজেলার প্রতিটি ইউনিয়নের নতুন প্রজন্মকে উন্নত করার জন্য গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ইংলিশ স্পোকেন কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নতুন প্রজন্ম নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আইসিটি প্রোগ্রামের উপদেষ্টা এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ছেলে ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিনের সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত