অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানের কৃতি সন্তান বিজিবি সদস্য আক্তার হোসেন টিপনের দাপন সম্পন্ন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

৩৬৭

কাজী জামাল, দৌলতখান থেকেঃ দৌলতখানের কৃতি সন্তান বিজিবি সদস্য আক্তার হোসেন টিপনের  দাপন সম্পন্ন হয়েছে ।
শনিবার সকাল ৯ টায় তার মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দৌলতখানে এসে পৌছিয়াছে। গত ১১ অক্টোবর  কক্সবাজার সিমান্ত এলাকায়  আরাকান আর্মিদের  পুতে রাখা মাইন্ড বিস্পোরনে আকতার হোসেন টিপনের একটি পা বিছিন্ন হয়ে যায় ,এরপর বাংলাদেশ  বিজিবির  হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় এনে সি এম এইচ হাসপাতালে ভর্তি করা হয় , দীর্ঘদিন চিকিৎসার পর ৩১ অক্টোবর দুপুর  সাড়েবারোটায় তার মৃতু হয় । এরপর শনিবার  ১১ নভেম্বর সকাল ৯ টায় বিজিবির একটি  হেলিকপ্টার যোগে নিহত আক্তার হোসেন টিপনের মরদেহ দৌলতখাম হেলিপ্যাড মাঠে পৌছানো হয়।
শনিবার  সকাল ১১ টা ৩০ মিনিট  তার জানাজা   শেষে  পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে । তার পিতা হাবিলদার আঃ মন্নান হাং দৌলতখান  পৌর সভার ৯ নং ওয়ার্ড  তার বাসা। নিহত আক্তার হোসেনর  তিন ভাই  চার বোন তিনি ভাইদের  মধ্যে  দ্বিতীয়   ছিলেন।


দৌলতখান ভোলা জেলা মোঃ ইয়ামিন