চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২০ রাত ০৯:০৪
৮০৬
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফয়েজ মাহমুদ (৪০) ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কীর্তনখোলা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে বরিশাল বন্দর নৌ-পুলিশ। রবিবার সকালে বরিশাল কীর্তনখোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বরিশাল বন্দর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদ উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মো. সুলতান আহম্মদের ছেলে। চরফ্যাশন উপজেলা যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর মো. জহির রায়হান জানান, গত ১২ আগষ্ট ফয়েজ মাহমুদ বরিশালের কীর্তনখোলা নদী পারাপারের জন্য ট্রলারে উঠেন। ট্রলারটি মাঝ নদীতে গেলে সে ট্রলার থেকে নদীতে পরে যায়। পরবর্তীতে নৌ-পুলিশ ও ডুবুরি দল অনেক খোজাঁখুজি করেও তাকে পাওয়া যায়নি। পাঁচ দিন পর সকালে তার লাশ কীর্তনখোলা নদীতে ভেসে উঠলে বরিশাল বন্দর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এদিকে যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও তার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা যুবলীগের পক্ষ থেকে গভীর শোক ও তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী
বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা
এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
মার্চের তুলনায় এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক