বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬
৩৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মাসব্যাপী “বিবার মানবতার দুয়ার” আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. ফয়সেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ বারি, শিমুল চৌধুরী, রিয়াজ, আজাদসহ স্থানীয় গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক প্রতিষ্ঠান বিবার মানবতার দুয়ার মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জনেরও বেশি প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে সাঁতারের প্রশিক্ষণ দিয়েছে। শিশু ও তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এ কর্মসূচি।

আয়োজক মনিরুল ইসলাম বলেন, “নদীমাতৃক ভোলায় সাঁতার জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ সাঁতার না জানার কারণে নানাবিধ দুর্ঘটনার শিকার হন। সাঁতার শুধু নিরাপত্তাই নয়, এটি একটি উত্তম ব্যায়ামও।”
তিনি আরও বলেন, “সাবেক সেনা সদস্য সার্জেন্ট আব্দুল মোমিন একজন দক্ষ সাঁতার প্রশিক্ষক। তাঁকে পাশে পেয়ে আমরা বিলম্ব না করে এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে জেলা প্রশাসনের সহযোগিতা পেলে মেয়েদের জন্যও সুইমিং পুলে ফ্রি সাঁতার প্রশিক্ষণ আয়োজন করা হবে ইনশাআল্লাহ।”
তিনি সকলের প্রতি আহ্বান জানান— এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা, অভিভাবকদের আগ্রহ এবং প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে যেন সকলে এগিয়ে আসেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত