অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাদক ব্যবসায়ীর বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৫ রাত ০৯:০৯

remove_red_eye

৩৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরসামাইয়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চরসামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিদ্দিক বাজারে এলাকাবাসীর    উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শুদ্ধি অভিযান, মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এই কর্মসূচিতে। মানববন্ধনে শত-শত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচিত মাদক ব্যবসায়ী মাকসুদুর রহমান ওরফে মাকসু ও তার সহযোগিদের গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়। 
মাদক ব্যবসায়ী মাকসু মাদক মামলায় প্রায় দুই মাস কারা ভোগ করে জামিনে মুক্তি পান। যার জি-আর নং- ৪২২/২০২২। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান আছে যার মামলা নং ৩৬(১)। অতীতেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে। 
মানববন্ধনে বক্তারা বলেন, চরসামাইয়া ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। দীর্ঘদিন ধরে চরসামাইয়া ইউনিয়ন মাকসুদ ও তার স্ত্রীর নাহার নেতৃত্বো একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে।  এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। শুধু তাই নয়  দেহ ব্যবসার সাথেও জড়িত। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। তারা মাকসুদ  ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মাদক কারবারি মাকসুদুর রহমান ওরফে মাকসুর সম্বন্ধীর মেয়ে আঁকলিমা মানববন্ধনে মাকসুর বিরুদ্ধে অভিযোগ করে জানায়, আমার স্বামীর কথা মিথ্যা বলে আমাকে ডাবের পানির সাথে নেশা মিশিয়ে আমাকে খাওয়ানোর পরে আমি অজ্ঞান হয়ে যাই। মাকসু আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। কিন্তু সেই সময় এলাকার মানুষ আশায় আমার ক্ষতি করতে পারেনি। এবং আমাকে অনেক নির্যাতন করেছে। এলাকার এমন কোন মেয়ে নেই যে মাকসু খারাপ নজরে না তাকায়। আমি অর কঠোর বিচার চাই।
এলাকাবাসীর দাবি করেন, অবিলম্বে মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউনিয়ন নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। তারা জানান, মাদক ও দেহ ব্যবসা মুক্ত সমাজ গঠনে প্রয়োজনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...