অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে জমি ও জীবন রক্ষার দাবিতে এক নারীর সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

৭৯৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমি ও জীবন রক্ষার দাবিতে প্রতিপক্ষ ছালাউদ্দিন ও বাসেদ হাওলাদার গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেহেরুন নেছা রাজিয়া নামের এক বিধবা নারীর। রাজিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আকন্দ বাড়ির নফিজুল ইসলাম নিরবের স্ত্রী। শুক্রবার ভুক্তভোগী ওই নারী দৌলতখান রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন।

 সংবাদ সম্মেলনে মেহেরুন নেছা রাজিয়া লিখিত বক্তব্যে বলেন,  আমি আমার স্বামীর ওয়ারিশের সম্পত্তিতে দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করে আসছি। ইতোমধ্যে আমার চাচা শ্বশুর ফয়জুল ইসলাম ফয়েজ, কাঞ্চন মিয়া, সাফাত মিয়া ও সেলিম মিয়া মাতৃত্ব ওয়ারিশের মালিক হয়ে মূল মালিকের বোনের অংশ থেকে ৬৮ শতাংশ জমি ছালাউদ্দিন গং ও আঃ বাছেত হাওলাদার গংকে মেপে পিলার করে বুঝিয়ে দেয়। উক্ত জমিতে তারা ঘর নির্মান করে বসবাস করে আসছে। বর্তমানে ছালাউদ্দিন গং ও আঃ বাছেত হাওলাদার গং লোভে বষিভূত হয়ে জমি থেকে মূল মালিককে উচ্ছেদের পায়তারা করছে। গত ২৫ জুলাই আমাকেও খুন করার পরিকল্পনা করে। এছাড়াও ছালাউদ্দিন গং আমার সম্পত্তির উপর  তিনতলা ভবন নির্মানের জন্য ফাউন্ডেশন তৈরী করেছে। সম্পত্তির মূল মলিকরা বাধা দিলে ছালাউদ্দিন গং দা-বগি, দামা ও লোহার রড নিয়ে আমাদেরকে মরধর করে। এমনকি আমাকে হত্যা করার চেষ্টা করে। এমতাবস্থায় আমি বসতভিটা রক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও ভোলা-২  আসনের এমপি আলী আজম মুকুল এর দৃষ্টি আকর্ষণ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...