অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা কলেজে ছাত্র শিবিরের কুইজ প্রতিযোগিতা-কোরআন বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১১

remove_red_eye

৪১৯

বাংলার কণ্ঠ ডেস্ক : আল-কোরআন পড়বো, নিজের জীবন গড়বো”-এ মূলনীতিকে সামনে রেখে সোমবার দুপুরে ভোলা সরকারী কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।
ভোলা কলেজ ছাত্রশিবির সভাপতি ইমরান হোসেন নাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার প্রকাশনা সম্পাদক সোহাগ ওসমান, ছাত্র অধিকার সম্পাদক আরিফ আহমেদ, কলেজ থানা শিবিরের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-আমিন বলেন, পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি, মুহাম্মদ (সা.) ছিলেন আদর্শ নেতা ও মানবজাতির মহান শিক্ষক। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং সে দ্বীনের আলোকে নিজের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি রাষ্ট্রনায়ক, সেনানায়ক ও সমাজ সংস্কারক হিসেবে ছিলেন অনন্য। তিনি আরও বলেন, আসুন আমরা কোরআন পড়ি এবং নিজেদের জীবন গঠন করি। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠি। প্রোগ্রাম শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করা হয়।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...