বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১০
৪২০
বাংলার কণ্ঠ ডেস্ক : বিনা নোটিশে অতর্কিতভাবে পৌর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৭টি দোকান ভাংচুর ও যাবতীয় মালামাল লুন্ঠনের প্রতিবাদে গত রবিবার শহরে একটি মৌন মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় যায়। এ সময় জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান স্মারকলিপি প্রদান করেন ।
এসময় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, বিষয়টি তদন্তাধিন রয়েছে। জমির মালিকানা দাবি নিয়ে পৌরসভা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কর্তৃপক্ষের মধ্যে যে বিরোধ রয়েছে, সেই জমি মূলতঃ কাদের সেই বিষয়ে কাগজপত্র নিয়ে উভয় পক্ষের সাথে বসে এটা সুরাহা করবো। তিনি আরও বলেন, একটি জায়গা নিয়ে এ বিতর্ক থাকতে পারে না। প্রকৃতপক্ষে যার মালিকানা আছে সেই জমির মালিক দাবি করতে পারে।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে কোন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। তিনি বলেন, কমপ্লেক্সের বাউন্ডারি দেয়ালের বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উল্লেখ, শনিবার বিকেলে ভোলা শহরের নতুনবাজারে পৌরসভা কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলা-সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পৌরসভার তিনটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত