অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় বাড়ির পুকুর থেকে মৎস্যজীবি দলের সম্পাকের মরদেহ উদ্ধার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৪৩৬

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিজ বাড়ির পুকুর থেকে মৎস্যজীবি দলের  সাধারন সম্পাদক রমোঃ আলমের  মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। 
আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আলম মাঝির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত  মোঃ আলম মাঝি তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে মৎস্যজীবি দলের নেতা আলম মাঝির মরদেহ পুকুরে ভাসতে দেখলে পরিবারের সদস্যরা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভোর রাতে প্রাকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মৎস্যজীবি দলের নেতা আলম মাঝি পুকুর  পড়ে যায়। খবরপেয়ে পুলিশ ঘটনালপরির্শন করে।

এই ব্যাপরে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির সাংবাদিকদের জানান, নিজ বাড়ির পুকুরে পড়ে গিয়ে মৎস্য জীবি  দলের নেতার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃতর মামলা হয়েছে।


মনপুরায় মোঃ ইয়ামিন