লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮
৩৪৩
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভাঙাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সোহাগ ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে নিজের অটোরিকশা নিয়ে বাড়িতে যান সোহাগ। এ সময় রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। বুধবার সকালে মরিয়ম বেগম নামে এক প্রতিবেশী সোহাগকে অটোরিকশার পাশে পড়ে থাকতে দেখে বাড়ির সবাইকে জানান। পরে স্বজনরা সোহাগকে মৃত অবস্থায় দেখতে পেয়ে লালমোহন থানায় খবর দেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত