বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৩
৩৬৫
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দূর্ঘটনায় হাত হারানো অসহায় ও কর্মহীন মিরাজকে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মহীন মিরাজের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেন।
উদ্যোগের অংশ হিসেবে মিরাজকে তাঁর এলাকায় ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য একটি দোকানঘর সহ প্রয়োজনীয় মালামাল হস্তান্তর করা করা হয়।
মঙ্গলবার ইউএনও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দোকানের মিরাজের কাছে এসব উপকরণ তুলে দেন।
ইউএনও মো. রায়হান-উজ্জামান বলেন,"মিরাজ উপজেলার টবগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের বাসিন্দা । সে ২০২৪ সালের ৩রা জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাম হাত হারান। ডান হাত থাকলেও তা বোধশক্তিহীণ। কিছুদিন পূর্বে সে সাহায্যের জন্য বরং কর্মসংস্থানের জন্য অফিসে আসে। আত্মসম্মানি মিরাজ পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য একটি কাজ চেয়েছেন। দুই হাত অচল হওয়ায় সে সকল ধরণের কাজও করতে পারে না। পরবর্তীতে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় মিরাজকে তাঁর এলাকার নিকটবর্তী মনিরাম বাজার সংলগ্ন কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য দোকানসহ প্রয়োজনীয় পণ্য ক্রয় করে দেয়া হয়েছে।"
ওই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ-এলাহি আল-আমিন, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন।
এই উদ্যোগকে স্থানীয়রা একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত