বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২০
৩২৩
আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে।
একই সঙ্গে রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কমানো হবে পাসপোর্ট ফি।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটা আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যারা রেমিট্যান্স যোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্স যোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।
তিনি বলেন, আমরা শুধু সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।
কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলোর সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরে আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।
বিমানের ভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি কমানো যায় অবশ্যই চেষ্টা করবো। যেহেতু এটা বাণিজ্যিক এবং প্রতিযোগিতামূলক বিষয় রয়েছে। বিমান লাভজনক পর্যায় থেকে যতটুকু সুবিধা দেওয়া যায় ততটুকুই তারা দেবে। একই সঙ্গে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে। হয়তো দুই-চার দিনের মধ্যে করে দেবো।
তাহলে এ সপ্তাহের মধ্যেই কি ই-গেট খুলে দেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটামুটি এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে।
তবে নির্দিষ্ট তারিখ বলতে পারেননি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক