বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৫ দুপুর ০২:১০
২৩৫
বাংলার কণ্ঠ ডেস্ক : ‘দেশে বিমানবন্দরসহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে; মানুষেরও নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কীভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে’? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধিদল। ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করে তারা।
এসময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কীভাবে রাষ্ট্র একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে?। ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে ফুর্তি করছে। নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব।
তিনি বলেন, ‘বাংলাদেশ ভালনারেবল অবস্থানে আছে, এই অবস্থায় কীভাবে ক্রেডিবল নির্বাচন হবে? কারোর নিরাপত্তা নেই। কোন সেক্টরে নিরাপত্তা নেই। তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে। ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে?
তিনি আরও বলেন, ‘শাপলা নয়, নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছি। দেড় কোটি মৃত ভোটারের কী হবে। কমিশন চারভাগে ভাগ। জুলাই সনদ নামে প্রতারণা করা হয়েছে। এই কমিশনের আওতায় কীভাবে ভোটে যাবো। আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। প্রবাসীদের ভোটারের নামে তারা বিদেশে আমোদ-ফুতি করছেন। তারা ঘুমিয়ে আছেন।’
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক