অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে আলিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০২

remove_red_eye

৩৭৩

আকবর জুয়েল,লালমোহন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার চেয়ে সৎ লোক আমরা পাই নি। পাঁচ বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মৃত্যুর পর দেখা গেল ব্যাংকে তার কোন টাকা নেই,  একখন্ড জমি নেই।  কোন ধরনের আত্মীয়করণ, স্বজনপ্রীতি তিনি করেন নি। তিনি আমাদের আদর্শ,তাকে অনুসরণ করেই আমরা রাজনীতি করি।
বিগত সরকারের অামলে অবর্ননীয় দুর্নীতি, অবিচার, অনিয়মকে অালোকপাত করে তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লালমোহন তজুমদ্দিনে কোন দুর্নীতিবাজের স্থান হবে না। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে  লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে, কামিল মাদরাসা সংলগ্ন পৌর ঈদগাঁ ময়দানে  লালমোহন উপজেলার আলিয়া মাদরাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামিয়াতুল মোদারের্ছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে, জামিয়াতুল মোদারর্ছীন এর সিনিয়র সহসভাপতি মাওলানা হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, ডাঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, জামিয়াতুল মোদারর্ছীনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
এ সময়  উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার,সহসুপার, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...