অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জমি বিরোধকে কেন্দ্র করে রাতের আধারে কুপিয়ে জখম করার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০০

remove_red_eye

৩২৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে মো. অলিউল্লাহকে  পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ধলিগৌরনগর ইউনিয়নের দালালবাজারের রাস্তার পশ্চিম পাশে এঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগী মো. অলিউল্লাহ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে স্থানীয় মির্জা রত্তন ও তার সহযোগীদের  জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এমনকি ২০০৬ সালে তার মামাতো ভাইকে হত্যা করা হয়। যার মামলায় তিনি বাদী ও স্বাক্ষী ছিলেন।

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে আমি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লালমোহন থানায় কোর্ট থেকে একটি মামলার তদন্ত আসে। এরপর থানায় গিয়ে মামলা  তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে মামলার বিষয়ে কিছু আলোচনা করা হয়। পরে সন্ধ্যায় বাজার হয়ে বাড়ি ফেরার সময় মির্জা রত্তনের বাড়ির সামনে গেলে হঠাৎ করে রত্তন, কামাল, জহির, নান্নু, সিদ্দিক, ফখরুল, জাহাঙ্গীর ও মুসাসহ কয়েকজন আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা আমার মাথায় আঘাত করার চেষ্টা করে, আমি সরে গেলে পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আমি রক্তাক্ত জখম হই।”
হামলার সময় তার কাছে থাকা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা বলেও অভিযোগ করেন তিনি। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং নিরাপত্তার অভাবে হত্যা মামলার স্বাক্ষী দিতে পারছেন না বলে জানান তিনি। 
এবিষয়ে অভিযুক্ত মো. ফখরুল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, তাকে আমরা কিছুই করিনি।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...