অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিন তেতুঁলিয়া নদীতে মা ইলিশ ধরায় ২১ জেলের কারাদন্ড, জাল ও মাছ জব্দ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১০

remove_red_eye

৩৪৫

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২১ জন জেলেকে আটক করে কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. রায়হান-উজ্জামান ও সহকারী কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস তেতুঁলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে ইউএনও মো. রায়হান-উজ্জামান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আ. রশিদ মাঝির ছেলে মতলব মাঝি(২৮), রেখাত আলীর ছেলে মো. রুহুল আমিন (৩৬) ,সামুল হাওলাদারের ছেলে মো. রাসেল(২০),মহিম হাওলাদারের ছেলে মো. কামাল(৪৫),মতলব  হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার(২৬),আ. রশিদ মিয়াজীর ছেলে রফিক মিয়াজী(৩৮),দুলাল বিশ্বাসের ছেলে আরিফ বিশ্বাস(২৫) ও সালাম মৃধার ছেলে সায়েম মৃধাকে(২৭)আটক করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এছাড়া সহকারী কমিশনার(ভূমি)রনজিৎ চন্দ্র দাস একই নদীতে অভিযান পরিচালনা করে ১২ জন জেলেকে আটক করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
ইউএনও মো. রায়হান-উজ্জামান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে জাল ও মাছ জব্দসহ ২১ জন জেলেকে আটক করা হয়। তাদের মৎস্য সুরক্ষা ও
সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের সাজা দেয়া হয়েছে। জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ স্থানীয় লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন নৌ-কন্টিনজেন্ট ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...