বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭
৩১৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : চক্ষু সেবা কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন। এ সময় অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, অরবিস ইন্টারন্যাশনাল-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হোসেন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন।
প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন এবং ১০ লক্ষ মানুষের প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে অরবিস ইন্টারন্যাশনাল ও তার পার্টনার হাসপাতালসমূহ, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলো।
কর্মশালায় ভোলা জেলায় কর্মরত পিকেএসএফ-এর সহযোগী ১১টি সংস্থার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে চক্ষু সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনগণের সহজপ্রাপ্যতা বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত