অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় তিন দফা দাবীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৫

remove_red_eye

৪৭৩

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় তিন দফা দাবীতে মানববন্ধন করেছে বে-সরকাররি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। এতে উপজেলার ১৬ টি বে-সরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত মনপুরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


২০ ভাগ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও ৭৫ ভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবী করে বক্তব্য রাখেন, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ্য আমিনুল ইসলাম জসিম, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, ফকিরহাট হাট মাদ্রাসার সুপার মাও, শিহাব উদ্দিন, উত্তর সাকুচিয়া মহিলা মাদ্রাসার সুপার মাও, শামসুদ্দিন।


পরে দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুেম উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি এর সাথে তিন দফা দাবী নিয়ে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মনপুরায় মোঃ ইয়ামিন