অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির মৃত্যুতে ভোলায় শোকের ছায়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৪২১

এইচ আর সুমন :  ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা কৃষক দলের সাবেক সফল সভাপতি  ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)
আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ বুধবার মাগরিব নামাজের পর ভোলা শহরের যুগীরঘোল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ বাড়ি আলীনগরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোস্তফা মিয়াজির মৃত্যুতে ভোলা জেলা বিএনপি পরিবারসহ পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অন্যতম সদস্য হায়দার আলী লেলিন, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ন সম্পাদক ও ভোলার ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ  উল্ল্যাহ চৌধুরী ফয়সাল, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন,মোস্তফা মিয়াজি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনগণের নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যু ভোলা জেলা বিএনপি এবং আলীনগরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেছেন। আমিন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...