বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪০
২৭৯
বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) 'মার্চ টু যমুনা' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান শিক্ষকরা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচিতে বলেন, দীর্ঘ তিন ঘণ্টা যাবত আমরা শাহবাগ ব্লকেড করে রেখেছি। আমাদের সাথে কথা বলতে সরকারের প্রতিনিধি দল এসেছে। আমরা বলেছি, আমাদের পূর্ণ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। দাবি আদায় করতে প্রয়োজনে আমরা লাশ হয়ে ফিরব। এরপরও আমাদের দাবি আদায় করে ছাড়ব।

এ সময় তিনি আরও বলেন, গত চার দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের তিন দফা নিয়ে দফায় দফায় সরকারের প্রতিনিধিরা আমাদের সাথে বসেছেন। তারা আমাদের ১০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব করেছেন। আমরা তা প্রত্যাখান করেছি। আমরা বলেছি, আমাদের পূর্ণ দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা সেই দাবি নিয়ে আগামীকাল ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব।
শিক্ষক নেতা বলেন, ‘আমাদের এই আন্দোলনে সারাদেশের শিক্ষকরা যোগ দিয়েছেন। সারাদেশে আমাদের কর্মবিরতি চলছে। আগামীকাল বিভিন্ন স্কুলগুলোতে যে পরীক্ষা রয়েছে তা পুরোপুরি বর্জন করা হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাব। প্রয়োজনে আমরা আমরণ অনশন করে সরকারকে চাপ প্রয়োগ করব।’
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত