বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৮
১৭১
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারসংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সুযোগ থাকলে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি।
বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, অস্ট্রেলিয়ান মন্ত্রী এসেছিলেন। আন্তর্জাতিক বিষয় তার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন— আমাদের প্রস্তুতি কী, কীভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেই সঙ্গে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে ধরনের ঘটনা ঘটে, তেমন কিছু তাদের দেশেও ঘটে কিনা— এসব নিয়েও আলোচনা হয়েছে। মূলত মতবিনিময়।
ইসি সচিব আরও বলেন, আলোচনায় বিষয়টি এসেছে যে, যদি কোনোভাবে সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে আমরা যেন সেটা তাদের জানাই। আজকের আলোচনায় মূলত প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই-সম্পর্কিত ঝুঁকি নিয়ে কথা হয়েছে।
আখতার আহমেদ বলেন, আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, এবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন— এসব বিষয়ে আলোচনা করেছি। অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের দেশেও এই ধরনের সমস্যা আছে। আমাদের ইউএনডিপি স্পন্সর করা একটি প্রকল্প আছে— ‘ব্যালট’। সেখানে তারাও সহযোগিতা করছে। ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে তারা তা বিবেচনা করবে।
অ্যানি অ্যালি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সে সময় ইসি সচিবও উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক